Table of content:
- What is this?
- What is this?
- What is this?
- What is this?
- What is this?
- What is this?
গত ১ অক্টোবর প্রয়াত হয়েছেন রাজ কপূরের স্ত্রী কৃষ্ণা রাজ কপূর। সোমবার বিকেলে মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কপূর পরিবার তো বটেই, বলি মহলের বহু তারকা কৃষ্ণাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। কিন্তু দেখা যায়নি ঋষি কপূর, নীতু সিংহ এবং রণবীর কপূরকে। এর আসল কারণ কী জানেন?
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় চিকিত্সার প্রয়োজনে আমেরিকা যাওয়ার কথা জানিয়েছিলেন ঋষি। তিনি লিখেছিলেন, ‘হ্যালো! আমি কাজ থেকে একটু বিরতি নিচ্ছি।
চিকিত্সার জন্য আমেরিকায় যাচ্ছি। … আপনাদের ভালবাসায় খুব তাড়াতাড়ি ফিরব।’ ঋষির সঙ্গে আমেরিকায় গিয়েছেন নীতু এবং রণবীর। সে কারণেই কৃষ্ণার শেষকৃত্যে থাকতে পারেননি তাঁরা।
তবে বলি মহলের বহু সেলেবের মতো কৃষ্ণার শেষকৃত্যে উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট। কর্ণ জোহরের সঙ্গে রাজ কপূরের চেম্বুরের বাংলোতে গতকাল উপস্থিত ছিলেন আলিয়া।
পরে ভিডিও কলের মাধ্যমে রণবীরকে তিনি নাকি ঠাকুমা কৃষ্ণার শেষকৃত্য দেখিয়েছেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কোনও তারকাই।



0 Comments