আপনি কি সানি লিওন এবং গেম অব থ্রোনসকে ইন্টারনেটে ট্রেন্ডিং হতে দেখে এই শোতে তার ভূমিকা কি তা ভেবে অবাক হয়েছেন? কারণটা আমরা আপনাকে বলছি, শুনুন। ফ্রী প্রেস জার্নালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এক ইন্টারভিউয়ে সানি বলেন তিনি গেম অব থ্রোনসে অভিনয়ের একটি ভুয়ো আমন্ত্রণ পেয়েছেন এবং এরপরই সানি ট্রেন্ডিং হতে শুরু করেন। "একদিন আমার কাছে এই বার্তাটি এল। উনি এভাবে বললেন 'জানি এটা শেষ মুহূর্ত তবে আমরা চাই আপনি গেম অব থ্রোনসে অভিনয় করুন' এবং আমি ভেবেছিলাম ও মাই গড এটা কোন ভাবেই সম্ভব না!"একটি ইন্টারভিউ থেকে তাঁর কথাগুলি কোট করে ফ্রী প্রেস জার্নাল।
যদিও পরবর্তীকালে দেখা যায় আমন্ত্রণটি স্প্যাম ছিল এবং ইন্টারভিউতে সানি বলেছিলেন "তারপর তারা আইএমডিবি লিঙ্কটি পাঠিয়েছিল এটির সোর্স জানার জন্য... এটি ভুয়ো ছিল।"
প্রাপ্তবয়স্ক সিনেমার জগতে সফল অভিনেত্রী সানি লিওন 2012 সালে পূজা ভাটের জিসম-টু ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন। বলিউডে বেশ কিছু সিনেমা যেমন বাদশাহো, রাইস, ভূমি, নুর ইত্যাদিতে বিশেষ কিছু গানের সঙ্গে নাচের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। সদ্যই ওয়েব সিরিজ হিসেবে তৈরি তার বায়োপিক করণজীত কৌর- দ্য আনটোল্ড স্টরি অব সানি লিওন ছবিতে তাকে অভিনয় করতেও দেখা গেছে।
ইতিমধ্যে, এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ নাট্য ধারাবাহিক ট্রফি জিতে নেয় গেম অব থ্রোনস। গত বছর এই শো-এর সপ্তম সিজন শেষ হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে ফাইনাল সিজনটি আগামী 2019 সালে মুক্তি পাবে তবে মুক্তির তারিখ এখনো জানা যায়নি।
0 Comments